ওয়ার্ড ফাইল পেতে পেইড ভার্সন ব্যাবহার করুন Boy now

SSC 2027 bangla 2nd paper question pattern

                                 সময়—২ ঘণ্টা, ৩০ মিনিট। রচনামূলক প্রশ্ন: পূর্ণমান—৭০

১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখ :
(ক) মোবাইল ফোন;
(খ) সত্যবাদিতা।

২। (ক) গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে পত্র লেখ।
অথবা, (খ) মনে কর, তুমি সুমন। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষক বরাবর একখানা প্রতিবেদন লেখ।

৩। (ক) সারাংশ লেখ :
খুব ছোট ছিদ্রের মধ্য দিয়ে যেমন সূর্যকে দেখা যায়, তেমনি ছোট ছোট কাজের ভেতর দিয়েও কোন ব্যক্তির চরিত্র ফুটে ওঠে। বস্তুত মর্যাদাপূর্ণভাবে ও সুচারুরূপে সম্পন্ন ছোট ছোট কাজেই চরিত্রের পরিচয়। অন্যের প্রতি আমাদের ব্যবহার কীরূপ তাই হচ্ছে আমাদের চরিত্রের শ্রেষ্ঠ পরীক্ষা। বড়, ছোট ও সমতুল্যের প্রতি সুশোভন ব্যবহার আনন্দের নিরবচ্ছিন্ন উৎস।

অথবা, (খ) সারমর্ম লেখ :
দণ্ডিতের সাথে
দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে
সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ
কোন ব্যথা নাহি পায়, তার দণ্ড দান
প্রবলের অত্যাচার। যে দণ্ড বেদনা
পুত্রেরে না পার দিতে, সে কারেও দিও না,
যে তোমার পুত্র নহে, তারও পিতা আছে,
মহা অপরাধী হবে তুমি তার কাছে।

৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর :
(ক) ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।
(খ) স্বদেশের উপকারে নাই যার মন
কে বলে মানুষ তারে? পশু সেইজন।

৫। যেকোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ কর :
(ক) Trees help us in different ways. It gives us shade, food, fuel, medicine and Oxygen. Trees make our environment beautiful. Trees are our valuable wealth. It is very much necessary to make afforestation program successful.

(খ) Patriotism is a good virtue. It is a strong, unselfish and noble sentiment. It gives courage and strength to preserve freedom, democracy and human rights. A true patriot can sacrifice his life for his own country. False patriotism makes a man selfish.

৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর :
(ক) স্বদেশপ্রেম;
(খ) অধ্যবসায়;
(গ)পরিবেশ দূষণ।

বাংলা ২য় পত্র পরীক্ষায় ভালো করতে হলে প্রশ্নের ধরন বা প্যাটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। প্রশ্নের কাঠামো বুঝে প্রস্তুতি নিলে কীভাবে কী লিখতে হবে তা সহজে আয়ত্ত করা যায়। কোর্সটিকার এই প্যাটার্নভিত্তিক নির্দেশনা এসএসসি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং গঠনমূলক প্রস্তুতিতে সহায়ক হবে।


Post a Comment